নিরাপদ আশ্রয়ের পর আতঙ্ক নিয়ে সাগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহিপুর-আলীপুর ম ৎ স্যবন্দরে এক সপ্তাহ নিরাপদ আশ্রয়ে থাকার পর তিন শতাধিক ট্রলার নিয়ে জেলেরা গত শনিবার বিকেলে গভীর সাগরে রওনা হয়েছেন। মৌসুমের শেষ দিকে গভীর বঙ্গোপসাগরে ইলিশের দেখা মিললেও জলদস্যুদের হামলা, লুটপাট ও অপহরণের কারণে আতঙ্ক নিয়ে জেলেদের সাগরযাত্রা করতে হচ্ছে।মহিপুর-আলীপুর ম ৎ স্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, দুর্যোগপূর্ণ আব-হাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠলে শুধু এই এলাকার নয় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলাসহ বিভিন্ন এলাকার ট্রলার তাঁদের চ্যানেলে আশ্রয় নেয়। এক সপ্তাহ ধরে চার হাজারের বেশি জেলেসহ তিন শতাধিক ট্রলার মহিপুর-আলীপুর ম ৎ স্যবন্দর চ্যানেলে নিরাপদ আশ্রয়ে ছিল।মহিপুর ম ৎ স্যবন্দরের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশ মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সাগরে জলদস্যুদের ত ৎ পরতা শুরু হয়। জেলেদের ইলিশ শিকারের সময় জলদস্যুরা দ্রুতগামী ট্রলারে এসে হামলা চালায়। লুটপাট করে ট্রলারের মাছ, জাল ও জ্বালানি। এমনকি ট্রলারসহ জেলেদেরও অপহরণ করে নিয়ে মুক্তিপণের বিনিময়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। জলদস্যুদের হামলার শিকার গলাচিপার বড়বাইশদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাফর আহমেদ জানান, ২৩ আগস্ট তাঁর সমুদ্রগামী ট্রলার এফবি তাফসির-১ ট্রলারের মাঝি আবদুল মালেককে জলদস্যুরা অপহরণ করে। মুক্তিপণ বাবদ দেড় লাখ টাকা দাবি করে জলদস্যুরা ট্রলারের অন্য মাঝিদের একটি মুঠোফোনের নম্বর দিয়ে যোগাযোগ করার নির্দেশ দেয়। এফবি নার্গিস ট্রলারে মালিক দেলোয়ার গাজী জানান, জলদস্যুরা তাঁর ট্রলার থেকে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।জলদস্যুদের কবল থেকে ফিরে আসা নাম প্রকাশ না করার শর্তে এক জেলে জানান, এর আগে ৫০ হাজার থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও এখন জলদস্যুরা ট্রলার ও জেলেপ্রতি দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এ ছাড়া সঙ্গে সিগারেট, চালসহ শুকনো খাবার নিয়ে আসার জন্য শর্ত জুড়ে দিচ্ছে।মহিপুর-আলীপুর ম ৎ স্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফজলু গাজী জানান, বর্তমানে জলদস্যুদের হামলা ও অপহরণের ঘটনায় জেলেরা অসহায় হয়ে পড়েছেন। ইলিশ মৌসুমে জেলেরা গভীর সাগরে যাচ্ছেন জলদস্যুদের আতঙ্ক নিয়ে।পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের উপ-অধিনায়ক লে. কমান্ডার নুর-উজ-জামান প্রথম আলোকে জানান, অভিযানকালে জলদস্যুরা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিরোধের চেষ্টা করে। তাদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে কয়েক দফা। জলদস্যুদের উ ৎ পাত রোধে র‌্যাবের ত ৎ পরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।