নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের ওপর হামলা, পরীক্ষার প্রশ্নপত্রে হেয় করার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন করেছে গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব। মানববন্ধনে সদর হাসপাতালের চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ব্যবসায়ীরা অংশ নেন।
বক্তব্য দেন গাইবান্ধার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) এ বি এম আবু হানিফ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি শহীদুজ্জামান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীনুল ইসলাম, চিকিৎসক রেজওয়ানুর রহমান, সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা নাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে চিকিৎসকদের ওপর হামলা ও আঘাতের ঘটনা ঘটছে, যা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা পরীক্ষার প্রশ্নপত্রসহ সবক্ষেত্রে চিকিৎসকদের হেয়প্রতিপন্ন না করার দাবি জানান।