নিরাপদ খাবার বিক্রির ১০০ গাড়ি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ নিরাপদ পথখাবার    বি​িক্রর গা​িড় হস্তান্তরের পর খাবার বিক্রি করছেন এক বিক্রেতা l ছবি: প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ নিরাপদ পথখাবার বি​িক্রর গা​িড় হস্তান্তরের পর খাবার বিক্রি করছেন এক বিক্রেতা l ছবি: প্রথম আলো

নিরাপদ পথখাবার নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গতকাল পথের খাবার বিক্রেতাদের মধ্যে ১০০টি বিশেষ ধরনের গাড়ি বিতরণ কেরছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই গাড়িগুলো সরবরাহ করেছে। খাবার বিক্রেতাদের নিরাপদ খাবার তৈরি ও স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে আইসিডিডিআরবি।
গতকাল শনিবার বিকেলে নগর ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নিরাপদ পথখাবার বিক্রির গাড়িগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ খাবার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশনের সব বাজার পর্যায়ক্রমে ফরমালিনমুক্ত করা হবে। পথখাবার নিরাপদ করতে এফএও এবং আইসিডিডিআরবির সহায়তায় যাঁদের এই নিরাপদ খাবারের গাড়ি দেওয়া হচ্ছে, তাঁদের ট্রেড লাইসেন্স দিয়ে আইনি কাঠামোর আওতায় আনা হচ্ছে। এতে একদিকে যেমন বিক্রেতাদের দায়বদ্ধতা বাড়বে, তেমনি ক্রেতাদের মধ্যেও সচেতনতা সৃষ্টি হবে।
নিরাপদ পথখাবার নিশ্চিত করতে এফএও পথের উন্মুক্ত পরিবেশে খাবার বিক্রেতাদের মধ্যে বিনা মূল্যে কাচে ঢাকা বিশেষ ধরনের ভ্যানগাড়ি বিতরণের উদ্যোগ নেয় ২০১২ সালে। এফএও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান হাসান আহমেদ চৌধুরী প্রথম আলোকে জানান, খুলনায় পরীক্ষামূলকভাবে ৩০০টি গাড়ি বিতরণ করা হয়েছিল। সেই উদ্যোগের অভিজ্ঞতা থেকে ঢাকায় ৫০০টি গাড়ি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৩০০টি এবং উত্তরে ২০০টি গাড়ি বিতরণ করা হবে। গাড়ি বিতরণের আগে বিক্রেতাদের নিরাপদ খাবার তৈরি ও স্বাস্থ্যসংক্রান্ত প্রশিক্ষণ দিয়েছে আইসিডিডিআরবি। তিনি জানান, এরপরের ধাপে ঢাকার বিভিন্ন স্কুলের সামনে খোলা খাবার বিক্রেতাদের এই কর্মসূচির আওতায় নিরাপদ খাবার গাড়ি বিতরণ করা হবে। এই গাড়িগুলোও সিটি করপোরেশনের মাধ্যমে বিতরণ করা হবে। তবে বিক্রেতারা সংশ্লিষ্ট স্কুলগুলোর তত্ত্বাবধানে থাকবেন।
খাবার গাড়ি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান। আলোচনা করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন ও আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ডিক্লিমেন্স।
রিকশা ভ্যানের আদলে গড়া এই নিরাপদ খাবার গাড়িগুলোতে রান্নার জন্য চুলা, নিরাপদ পানি, খাবার তৈরির সরঞ্জামও সরবরাহ করা হয়েছে। চা, হালকা খাবার, দই-চিড়া, ফুচকা, চটপটিসহ বিভিন্ন খাবার বিক্রি হবে এসব গাড়িতে। বিক্রেতারা আগে যে ধরনের খাবার বিক্রি করতেন তিনি এই গাড়িতে সেই ধরনের খাবারই বিক্রি করবেন।
নরসিংদীর আল আমিন মতিঝিল সিটি সেন্টারের সামনে ফুচকা, ঝালমুড়ি বিক্রি করতেন। তিনিও একটি গাড়ি পেয়েছেন। তিনি প্রথম আলোকে বললেন, বছর খানেক আগে আইসিডিডিআরবির লোক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে কয়েক দফায় তাঁকে নিরাপদে খাবার তৈরি, পরিচ্ছন্নতা এসব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন গাড়িটি পাওয়ায় তিনি ক্রেতাদের নিরাপদ খাবার ও বিশুদ্ধ পানি দিতে পারবেন।