নিরাপদ নৌ রুটের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমভি নাসরিন-১ লঞ্চ ট্র্যাজেডির ১১তম বার্ষিকী উপলক্ষে নৌ দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ নৌ রুটের দাবিতে গতকাল মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলার সদর রোডে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে।
কর্মসূচিতে চরফ্যাশন ও লালমোহন উপজেলার সর্বস্তরের মানুষ যোগ দেয়। মানববন্ধনের আয়োজন করে লালমোহন মিডিয়া ক্লাব, নান্দনিক থিয়েটার সার্কেল, প্রজন্ম থিয়েটার ও বাজার ব্যবসায়ী সমিতি।
সকাল ১০টা থেকে আধা ঘণ্টা শহরের সদর রোডের চৌরাস্তা মোড়ে মানববন্ধন শেষে লালমোহন ন্যাচারাল হল রুমে ‘বারবার নৌ দুর্ঘটনা: প্রতিরোধ করতেই হবে’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন মাহে আলম, মো. নুরুন্নবী, মো. জসিম প্রমুখ।
২০০৩ সালের ৮ জুলাই সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে সহস্রাধিক যাত্রী নিয়ে লালমোহনের উদ্দেশে রওনা দেয় এমভি নাসরিন। রাত ১০টার দিকে চাঁদপুরের মেঘনায় নিমজ্জিত হয় লঞ্চটি। এতে প্রায় ৮০০ যাত্রীর প্রাণহানি ঘটে।