নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতে মানসম্মত হাইড্রোগ্রাফিক চার্ট তৈরির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্যদেশগুলোর মধ্যে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণে মানসম্মত হাইড্রোগ্রাফিক চার্ট তৈরির প্রস্তাবের মধ্য দিয়ে গতকাল বুধবার ১৬তম নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। আইএসপিআর।
চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) ও নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে সদস্যদেশগুলোর প্রতিনিধিরা তাঁদের হাইড্রোগ্রাফিক কার্যক্রমের বিভিন্ন দিক এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
সম্মেলনে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছে মিসর।
সম্মেলনে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ৯টি সদস্যরাষ্ট্রসহ ১৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ বছর কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী।