প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যকর ও নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোয় নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর জেলার নলগাঁও হাইস্কুলে নিরাপদ খাওয়ার পানির ট্যাংক স্থাপন করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্টিফান নর্দে গত সোমবার পানির ট্যাংকের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নেসলের করপোরেট পরিচালক নকীব খান ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার মির্জা গোলাম হোসেন। বিজ্ঞপ্তি।