নিরাপদ পানির ব্যবহারে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী খন্দকার জাহিদ সারওয়ার। বক্তৃতা করেন জেলা প্রশাসক এহছানে এলাহী, সাংবাদিক রেজাউল হক, আবু জাফর, গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহজাহান, সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নাফিসা ইয়াসমিন, এসকেএস ফাউন্ডেশনের কর্মকর্তা বাহারাম খান প্রমুখ।