প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস’ উপলক্ষে নীলফামারীতে সরকারি স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা ব্র্যাক যৌথভাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। গতকাল বুধবার শহরের পাঁচমাথা মোড়ে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আব্দুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোকছুদার রহমান প্রমুখ। দিনব্যাপী কর্মসূচিতে ৫৮ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।