নিরাপদ মাতৃত্ব দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার নিরাপদ মাতৃত্ব দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃমৃত্যু রোধ করুন’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন বেসরকারি সংস্থা নানা কর্মসূচি পালন করবে।

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, ‘সুস্থ-সবল শিশু দেশের অমূল্য সম্পদ। এর জন্য নিরাপদ মাতৃত্ব অপরিহার্য।’ প্রধানমন্ত্রী তাঁর বাণীতে দিবসটি উপলক্ষে নেওয়া সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার শিশু ও মাতৃমৃত্যু হ্রাসে জরুরি প্রসূতিসেবা, মিডওয়াইফারি প্রশিক্ষণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করা হয়েছে। এর ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে।