নিরাপদ মাতৃত্ব দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার নিরাপদ মাতৃত্ব দিবস৷ নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করবে৷ এবার দিবসটির প্রতিপাদ্য—‘আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’৷
আন্তর্জাতিক অঙ্গনে নিরাপদ মাতৃত্ব বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৮৭ সালে কেনিয়ার নাইরোবিতে উন্নয়ন-সহযোগীদের বৈঠকে। বিভিন্ন দেশ বিভিন্ন তারিখে দিবসটি পালন করে।
১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আজ সকাল সাতটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রার আয়োজন করেছে৷ শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ এবং প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকদের জাতীয় ফোরাম ওজিএসবি সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করেছে।