নিরাপদ মাতৃত্ব নিয়ে ফেনীতে কর্মশালা
ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে গতকাল সোমবার ফেনীতে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় সচেতনতা প্রচারাভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (ক্লিনিক) আবদুল্লাহ আল মামুন, জেলা তথ্য কর্মকর্তা মো. মুহিতুল আলম।
কর্মশালায় পরিবার পরিকল্পনা বিভাগের আইইএম ইউনিটের প্রতিনিধি রেহেনা ফেরদৌসী মা ও শিশুর যত্ন, মাতৃদুগ্ধ পান, বাল্যবিবাহ ও পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতিসহ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।