নিরাপদ রাজশাহী নগর গড়ব: মোসাদ্দেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৮-দলীয় জোটের সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন গতকাল বুধবার নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। তিনি এ সময় রাজশাহীকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নগর করার অঙ্গীকার করেছেন।মোসাদ্দেক গতকাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল, মঠ পুকুর, দেবিশিং পাড়া, বালিয়াপুকুর, শান্তিবাগ, দোশর মণ্ডলের মোড়, ২০ নম্বর ওয়ার্ডের টিকাপাড়া ও বেলদারপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সন্ত্রাস, দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করে রাজশাহীকে নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এ ছাড়া তিনি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার যুবসমাজকে নগরের উন্নয়নে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।গণসংযোগকালে মোসাদ্দেকের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়ালীউল হক ও ১৮-দলীয় জোটের থানা ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা।