নিরাপদ সড়ক দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে সচেতনতামূলক পথসভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহ হাবিবুর রহমান হাকিম, কক্সবাজার সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জোনাব আলী, হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংবাদিক মোয়াজ্জেম শাকিল, খুরশিদা করিম চৌধুরী প্রমুখ।