নিরাপদ সড়কের দাবিতে সিঙ্গাইরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিশু আলভী ও তিশার স্মরণে এবং নিরাপদ সড়কের দাবিতে মানিকগঞ্জের সিঙ্গাইরে গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
আয়োজক কমিটির সদস্যরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলভী হোসেন (৭) ও তিশা আক্তার (৬) নামের দুই শিশু নিহত হয়। আলভী চারিগ্রাম এলাকার তাজুল ইসলামের ছেলে এবং তিশা গাড়াদিয়া মধ্যপাড়া এলাকার হানিফ আলীর মেয়ে।
এর প্রতিবাদে এবং নিহত ওই দুই শিশুটির নামে দুর্ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন সেতুটির নামকরণের দাবিতে গতকাল মানববন্ধন করা হয়।