নিরাপদ সবজি চাষে সেরা আলতাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কৃষক আলতাফ হোসেন ওরফে আলতু মিয়া সবজি চাষে দেশসেরা হয়েছেন। কৃষিশ্রমিক থেকে কোটিপতি হওয়া ঝিনাইদহের এ কৃষক নিরাপদ সবজি চাষ করে সাফল্য পেয়েছেন। এ জন্য ২০১৫ সালে দেশের সেরা নিরাপদ সবজিচাষি নির্বাচন করা হয় তাঁকে। ১৯ জানুয়ারি কৃষিসচিব শ্যামল কান্তি ঘোষ ঢাকায় এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার পেয়ে খুশি আলতাফ হোসেন বলেন, একসময় অন্যের কৃষিজমিতে কামলা খেটেছেন। পরে নিজেই শুরু করেন সবজি চাষ। আলতাফ হোসেন (৫৫) ঝিনাইদহ সদর উপজেলার গান্নাবাজারসংলগ্ন গান্না গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তাঁর খেতে এখন ১৫-২০ জন শ্রমিক কাজ করছেন।