নিরাপদ সড়ক চাই দিবসে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে গতকাল সোমবার গাজীপুর শহরে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ি সড়কে মানববন্ধন শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনেওয়াজ দিলরুবা খান, মুকুল কুমার মল্লিক, রমিজ উদ্দিন, কবি আবু নাসির খান প্রমুখ।