নিরাপদ সড়ক দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’ স্লোগান সামনে রেখে ‘নিরাপদ সড়ক চাই’-এর দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পাটগাতি ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, জেলা ব্র্যাক প্রতিনিধি নাজমুল হক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, দেশে সম্প্রতি সড়ক দুর্ঘটনা ভয়াবহ রকমের বেড়ে গেছে। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হয়ে মানুষ নিহত হচ্ছে বা স্থায়ী পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। অথচ একটু সচেতন হলে সড়ক দুর্ঘটনার হার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।