নিরাপদ সড়ক দিবসের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নোয়াখালীতে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের উদ্যোগে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য আবু জাফর মো. হারুন। প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমদ কবির। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সংগঠনের সদস্যসচিব মো. নিজাম উদ্দিন প্রমুখ। নোয়াখালী অফিস