নিরাপদ সড়কের দাবি কুমিল্লায় বন্ধুসভার মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে গতকাল রোববার প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে নগরের টমছমব্রিজ এলাকায় এক মানববন্ধন হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচিতে বন্ধুসভার সদস্যদের সঙ্গে কুমিল্লা কমার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। নগরের কুমিল্লা-নোয়াখালী ও চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ, প্রথম আলো কুমিল্লা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক নূরুল হক।