নিরাপদ সড়কের দাবি কুয়াকাটা সৈকতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে গতকাল বুধবার সমুদ্রসৈকত কুয়াকাটার জিরো পয়েন্টসংলগ্ন বালুচরে মানববন্ধন করা হয়েছে।কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. জয়নুল আবেদীন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মানবাধিকার ব্যুরোর মহাসচিব মোহামঞ্চদ শাহজাহান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমঞ্চান ইমতিয়াজ প্রমুখ।বক্তারা বলেন, যাত্রীরা সচেতন হলে ৪০ থেকে ৫০ শতাংশ সড়ক দুর্ঘটনা কমে যাবে। অসচেতনতার কারণেই সড়ক দুর্ঘটনা বাড়ছে।