নিরাপদ সড়কের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার নওয়াবেঁকী বাজারে গতকাল সোমবার নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিসংবলিত প্ল্যাকার্ড ব্যবহার করা হয়। পাশাপাশি গত ৯ জানুয়ারি নওয়াবেঁকী বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোমিওপ্যাথি চিকিৎসক কৃষ্ণপদ রপ্তানের নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।