নিরাপদ সড়কের দাবিতে পটিয়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে পটিয়া বন্ধুসভার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন হয়েছে।চট্টগ্রাম-কক্সবাজার-আরকান সড়কের পটিয়া থানার মোড়ে এই কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, হারুনুর রশিদ, মোহাম্মদ ছৈয়দ, ছৈয়দ নাসির, আবদুল হাকিম রানা, হারুনুর রশিদ ছিদ্দিকী, বিকাশ চৌধুরী, ইকবাল হোসেন, মোহাম্মদ আরিফ, নেসারুল হক প্রমুখ।বক্তারা বলেন, শিশু শিপার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অনিরাপদ সড়কব্যবস্থা ও অশিক্ষিত চালকদের কারণে প্রতিদিন অনেক মূল্যবান জীবনপ্রদীপ নিভে যাচ্ছে। এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। ১৯ সেপ্টেম্বর খরনা রাস্তার মাথা এলাকায় বাস-প্রাইভেট কার ও টেম্পোর সংঘর্ষ হয়। এ সময় প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের স্ত্রী-কন্যাসহ গাড়ি খালে পড়ে গেলে শিশুকন্যা শিপার মৃত্যু ঘটে।