নিরাপদ সড়কের দাবিতে বন্ধুসভার মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারসহ সারা দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন করে প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভা। মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভার উপদেষ্টা ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রভাষক রানু তালুকদার, বন্ধুসভার সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন প্রমুখ।