নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে গতকাল বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর উদ্যোগে দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।