নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’ স্লোগান নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাটগাতি-বাঁশবাড়িয়া আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালিত হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় এ মানববন্ধন হয়। এতে স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আলম, সাবেক চেয়ারম্যান হাসমত আলী, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন প্রমুখ। ফরিদপুর অফিস