নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মৃত্যুর মিছিল দেখতে চাই না। আমরা চাই, নিরাপদ সড়ক, চাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা—এসব দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনে নেতা-কর্মীরা।যুব সাংবাদিক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি সুখেন্দু এদবরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার জোট বরিশালের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান, নদী-খাল ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রমুখ।বক্তারা বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের খ্যাতিমান ও মেধাবী দুজনসহ পাঁচজন মানুষ মারা গেলেও যোগাযোগমন্ত্রী দায় এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছেন। তিনি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না।