নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীরা গতকাল সোমবার সকালে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁরা প্রথমে ক্যাম্পাসের গোলচত্বরে ও পরে প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, পুরকৌশল বিভাগের শিক্ষক শ্যামল আচার্য ও গণিত বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেনসহ বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।প্রসঙ্গত চুয়েটের মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ওবায়দুল হক গত ২ অক্টোবর ঢাকার মৎস্য ভবনের সামনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।