নিরাপদ সড়কের দাবিতে যশোরে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।গত ছয় মাসে বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের দুই ছাত্র সড়ক দুর্ঘটনায় মারা যান। মানববন্ধনে তাঁদের এ অকালমৃত্যুর ঘটনারও প্রতিবাদ জানানো হয়। আধা ঘণ্টার কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র ও শিক্ষক অংশ নেন।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ছয় মাসের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় অণুজীব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভজিৎ অধিকারী ও সমীর দেবনাথ মারা যান। শুভজিৎ অধিকারীর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী ও সমীর দেবনাথের বাড়ি খুলনার পাইকগাছা গ্রামে।