নিরারোগ্য রোগীর জন্য বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামে নিরারোগ্য রোগীদের জন্য বিনা মূল্যে চিকিৎসাব্যবস্থা চালু হচ্ছে। এ লক্ষ্যে গতকাল শুক্রবার গোয়ালদীতে দেশের কয়েকজন চিকিৎসকের উদ্যোগে গঠিত প্যালিয়াটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ ও বাহাউল হক সোনারগাঁ ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে।
বাহাউল হক সোনারগাঁ ফাউন্ডেশনের সভাপতি আবু নুর মুহাম্মদ বাহাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এম আফজাল হোসেন।
বাহাউল হক বলেন, ইতিমধ্যে রোগীদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। হাসপাতালের বাইরে নিরারোগ্য রোগীরা নিজ বাড়িতে বসেও সেবা নিতে পারবেন।