প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, পৌরসভা আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করতে বিলম্ব হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বর্তমান পদ্ধতিতে নির্দলীয়ভাবে নির্বাচন করতে হবে। গতকাল রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে গতকাল সকালে ঢাকা দক্ষিণের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন।