নির্দলীয় সরকারের দাবিতে অনড় খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নেতাদের গ্রেপ্তারের পরও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় আছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
গতকাল রোববার রাতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী। খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন জানান, বিএনপির চেয়ারপারসন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে অনড় আছেন। জেল, নির্যাতন চললেও আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শাহজাহান ওমর, জয়নাল আবেদীন, সানাউল্লাহ মিয়া প্রমুখ।
ধর ধর
আইনজীবীদের পর সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। এ সময় খালেদা জিয়ার বাসভবনের সামনে থাকা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ধর ধর বলে চিৎকার করেন।
নেতা-কর্মীরা বলেন, ‘হরতাল চলাকালে আমরা অন্যদের রাস্তায় গাড়ি চালাতে দিচ্ছি না। অথচ আমাদের দলীয় নেতারা গাড়ি চালাচ্ছেন।’
এ অবস্থায় ওসমান ফারুক গাড়ি থেকে না নেমে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ না করেই ফিরে যান।