নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা নির্বাচন প্রতিরোধ করতে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবিতে ১৮-দলীয় জোটের সংগ্রাম কমিটি গতকাল শুক্রবার খুলনা নগরে সমাবেশ করেছে। এতে বক্তারা বলেন, ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত খুলনায় সর্বাত্মক হরতাল পালিত হবে। এর পরও দাবি মানা না হলে লাগাতার অবরোধ দিয়ে দেশ অচল করে দেওয়া হবে।
বেলা সাড়ে তিনটায় ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ করেন। এতে জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। এ ছাড়া এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, মহানগর জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রিমুখ বক্তৃতা করেন।