প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, তা নিয়ে বিতর্কের সুযোগ নেই। সংবিধান অনুযায়ী, নির্দলীয় সরকারের অধীনেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শাহ এ এম এস কিবরিয়া ও আহসানউল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করে জঙ্গিবাদের সৃষ্টি করা হয়। এ জঙ্গিদের মদদদাতা কারা, জনগণ ভালো করেই জানে। রেলমন্ত্রী বলেন, আশুগঞ্জ-আখাউড়া হয়ে আগতলার রেললাইনের কাজ শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ মিছবাহ উদ্দিন সিরাজ, সাংসদ আবু জাহির, সাংসদ আবদুল মজিদ খান প্রমুখ।