নির্দলীয় সরকারের দাবি না মানলে ফয়সালা রাজপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের দাবি না মানলে রাজপথের আন্দোলনে তার ফয়সালা হবে। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত ‘ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প, চীনের ড্যাম এবং বাংলাদেশের পানির সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, জামানত বাজেয়াপ্ত হবে, এই ভয়ে নির্দলীয় সরকার মানতে চায় না আওয়ামী লীগ। সরকার রাষ্ট্র পরিচালনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা বুঝতে পেরেছে, জনগণ তাদের সঙ্গে নেই। এ জন্য তারা নিজস্ব প্রশাসন ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।ফখরুল বলেন, সে স্বপ্ন পূরণ হবে না। দাবি না মানলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।বিএনপির নেতা বলেন, ‘সরকারপ্রধান ভারত সফরে গিয়ে ৫০ দফা সমঝোতা স্মারকে সই করে এসেছেন। এর মাধ্যমে বন্দর সুবিধাসহ অনেক কিছু দিয়ে এসেছেন। কিন্তু বিনিময়ে তিস্তার পানি এক ফোঁটাও আনতে পারেননি।’আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবদুল আউয়াল।