নির্দলীয় সরকারের দাবি মামার বাড়ির আবদার: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের ব্যাপারে বিএনপির দাবি ‘মামার বাড়ির আবদার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল রোববার শিশু একাডেমীতে ঢাকা জেলা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ মন্তব্য করেন। তিনি বলেন, অনির্বাচিত কোনো ব্যক্তির হাতে আওয়ামী লীগ ক্ষমতা তুলে দেবে না। বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমরা বারবার বলেছি, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। কোনো ষড়যন্ত্র করে আমরা ক্ষমতায় যাওয়ায় বিশ্বাসী নই। আমরা চাই, সব দলের অংশ গ্রহণের ভিত্তিতেই সুষ্ঠু নির্বাচন। বরং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অভ্যাস বিএনপির।’ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি এম এ এইচ আবিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, এ কে এম এনামুল হক শামীম, বেনজির আহমেদ, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।