নির্দিষ্ট সময় পর অস্বাভাবিক ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে অর্থের বিনিময়ে ভর্তি করার অভিযোগ উঠেছে। স্বাভাবিক ভর্তির দুই মাসেরও বেশি সময় পর গতকাল রোববার কোটাসহ বিভিন্নভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। আজও এ ধরনের ভর্তি করা হবে।ভর্তিতে টাকার লেনদেনের অভিযোগ করেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক অ্যালায়েন্স নামের একটি সংগঠন। তারা বলছে, শিক্ষার্থীপ্রতি দুই থেকে চার লাখ টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি তদবিরেও ভর্তি করা হচ্ছে।জানতে চাইলে কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, শিক্ষকের সন্তান, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান কোটা, জনপ্রতিনিধিদের কোটায় ভর্তি করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা থাকায় আগে ভর্তি করা যায়নি। টাকার লেনদেনের বিষয়ে তিনি বলেন, ‘বাইরে কে কাকে টাকা দিল বা নিল, সেটা আমরা বলতে পারব না। ভর্তির জন্য যে টাকা নেওয়ার কথা, আমরা সেটাই নিচ্ছি।’বিভিন্ন কোটায় কত শিক্ষার্থী ভর্তি হচ্ছে, তা অধ্যক্ষ বলতে পারেননি। তিনি তথ্যটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন।