নির্দিষ্ট সময়ে আসামিকে হাজির না করায় ওসিকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি মনিরুজ্জামানকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না করায় গতকাল বুধবার ইসলামপুর থানার ওসিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।ইসলামপুর থানার পুলিশ গত সোমবার মনিরুজ্জামান নামের ওই ব্যবসায়ীকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারের তিন দিন পর গতকাল বুধবার জামালপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আদালতকে জানান, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামিকে আদালতে হাজির না করে উল্টো অমানবিক নির্যাতন করা হয়েছে। প্রথমে তাঁকে জামালপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।শুনানি শেষে বিচারক মমিনুল ইসলাম রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে ইসলামপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমানকে কারণ দর্শাতে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এ ছাড়া আসামি মনিরুজ্জামানের চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য জামালপুর সিভিল সার্জনকে আদেশ দেওয়া হয়েছে। ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি আদালতের কোনো নির্েদশ পাইনি।’জামালপুর সিভিল সার্জন নারায়ণ চন্দ দে বলেন, ‘আদালতের আদেশ এখনো আমার কাছে আসেনি।’জামালপুর জেলা প্রেসক্লাবে রোববার জামালপুরের পুলিশ সুপারসহ পুলিশের চার কর্মকর্তার বিচার ও অপসারণের দাবি করে সংবাদ সমেঞ্চলন করেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলামের ভাগনে মো. মনিরুজ্জামান। সংবাদ সমেঞ্চলনের পরদিন সোমবার মনিরুজ্জামানকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে পুলিশ।