প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের কাইনজানুল গ্রামে বায়ুদূষণের দায়ে রেডিয়্যান্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেডকে জরিমানা করে কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। কিন্তু তা অমান্য করে গোপনে রাতে চলত কারখানা।পরিবেশ অধিদপ্তর গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই কারখানায় আবারও অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেয়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বিত একটি দল ওই কারখানায় অভিযান চালায়।মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, রেডিয়্যান্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেড কারখানাটি লাল শ্রেণীভুক্ত এবং অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে আবাসিক এলাকায় কারখানা গড়ে তোলে।