নির্দেশ মানছেন না যুবলীগের নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুরের যুবলীগের নেতার কাছ থেকে সেই সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ জুন স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তারা সেখানে যান এবং নির্মাণ করা অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ দেন। কিন্তু যুবলীগের নেতা জাহাঙ্গীর হোসেন এখনো অবৈধ স্থাপনা ভাঙার কাজ শেষ করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। যুবলীগের নেতা জাহাঙ্গীর হোসেন জানান, ভিপি তালিকাভুক্ত জমির সঙ্গেই তিনি দেড় শতক জমি কিনেছিলেন। সেই জমির সীমানা ধরেই তিনি পাকা ঘর তৈরি শুরু করেছিলেন। এ ক্ষেত্রে সরকারি জমির মধ্যে তাঁর ঘরের কোনো অংশ ঢুকে পড়লে তিনি সেই অংশ ভেঙে ফেলবেন।