নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার নির্দেশদাতা ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। দাবি আদায়ে আগামী শুক্রবার বেলা সাড়ে তিনটায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত ও পরে মিছিল করবে তারা।
ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাবী কিশোর ত্বকী ৬ মার্চ বিকেলে নিখোঁজ হন এবং সে রাতেই তাকে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেলে নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা হয়। ত্বকী হত্যার নির্দেশদাতা ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে ২২ নভেম্বর শুক্রবার চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে গণজমায়েত ও পরে মিছিল করা হবে।