নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ করেছে যে বিভিন্ন পরীক্ষার ফরম পূরণের সময় কোনো কোনো কলেজ পরীক্ষার্থীদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করে থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করা থেকে বিরত থাকার জন্য কলেজগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।