ধর্ম মন্ত্রণালয়ের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দুদকের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে হজ এজেন্সির লাইসেন্স দেওয়া এবং অবৈধভাবে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ থেকে ধর্ম মন্ত্রণালয়ের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ কয়েকজনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সদ্য অবসর-পূর্ব ছুটিতে যাওয়া) বজলুল হক বিশ্বাস, যুগ্ম সচিব (হজ) হাসান জাহাঙ্গীর আলম, উপসচিব (হজ) জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

দুদক সূত্র জানায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ধর্ম মন্ত্রণালয় থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে দুদক এ অনুসন্ধান শুরু করে। সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযোগটি অনুসন্ধান করেন। প্রায় এক বছর অনুসন্ধান শেষে তাঁদের অব্যাহতি দিয়ে অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

দুদক সচিব মাকসুদুল হাসান খানের সই করা এক চিঠিতে ওই কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহতির বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে।