প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত তারিখে পৌরসভা নির্বাচন না হলে আন্দোলনের হুমকি দিয়েছে চাঁদপুর পৌর উন্নয়ন সমন্বয় কমিটি। নির্বাচন দুই দফায় পিছিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনিশ্চয়তা দূর করতে তারা এই হুমকি দিয়েছে।চাঁদপুর পৌর উন্নয়ন সমন্বয় কমিটি গতকাল সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, এ পর্যন্ত পৌরসভার নির্বাচন দুবার পেছানো হয়েছে; তৃতীয়বারের মতো নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। এবার নির্বাচন বন্ধ করা হলে হরতাল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে পুরো পৌর এলাকা অচল করে দেওয়া হবে।