নির্ধারিত দিনে মজুরি না দেওয়ায় ভাঙচুর দুই কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত দিনে শ্রমিকদের মজুরি না দেওয়ার ঘোষণায় খুলনা মহানগরের ফুলবাড়ী গেট এলাকায় অবস্থিত বেসরকারি মালিকানাধীন পাটকল সোনালী জুট মিলে গত বৃহস্পতিবার ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের সময় মিলের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা লাঞ্ছিত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।