নির্ধারিত দিনের আগেই দুদক কার্যালয়ে এ্যানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত দিনের একদিন আগেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজিরা দিলেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির দলীয় সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ বুধবার সকাল পৌনে ১০টায় তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান। বেলা সোয়া ১১টা পর্যন্ত তাঁকে দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ জিজ্ঞাসাবাদ করেন।

আগামীকাল বৃহস্পতিবার ১৩ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার জন্য তাঁকে গত ২৬ ফেব্রুয়ারি নোটিশ দেয় দুদক। কিন্তু  ব্যক্তিগত কারণ দেখিয়ে এ্যানি আজ বুধবার হাজির হন।

দুদক সূত্র জানায়, এ্যানির বিরুদ্ধে প্রচুর সম্পদ গড়ার পাশাপাশি জমি দখলের অভিযোগ রয়েছে