নির্ধারিত সময়ের পরও গ্যাস আসেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস না থাকায় মিরপুরে ব্যাপক বিড়ম্বনায় পড়েছে রাজধানীর মিরপুরের বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার রাতে সেখানকার রেস্তোরাঁগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মিরপুরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রাত ৮টায় গ্যাস আসার কথা থাকলেও অনেক এলাকায় রাত ১২টায়ও আসেনি।
গতকাল রাত ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১০ ও ৬ নম্বরের খাবারের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ১০ নম্বরে নান্না বিরিয়ানি হাউসে সন্তানদের নিয়ে খাবার কিনতে এসেছিলেন শাহানা ইসলাম। তিনি বলেন, গ্যাস না থাকায় তাঁর বাড়িতে কোনো রান্না হয়নি। তাঁরা শুনেছিলেন রাত ৮টায় গ্যাস আসবে। কিন্তু ১০টা পর্যন্তও গ্যাস আসেনি।

মিরপুর ৬–এর একটি রেস্তোরাঁয় ক্রেতাদের উপচে পড়া ভিড়। গতকাল রাত ১০টার দিকে তোলাছবি: গোলাম মর্তুজা
মিরপুর ৬–এর একটি রেস্তোরাঁয় ক্রেতাদের উপচে পড়া ভিড়। গতকাল রাত ১০টার দিকে তোলাছবি: গোলাম মর্তুজা

আবার খাবো ফুড অ্যান্ড বিরিয়ানি হাউসের এক কর্মী জানান, সারা দিন মিরপুর এলাকায় গ্যাস না থাকায় দোকানে ছিল ভিড়।
তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মেট্রোরেলের নির্মাণকাজের জন্য ঢাকার মিরপুর ও আশপাশের এলাকায় গতকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস–সংযোগ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো মিরপুর-১০-এর পূর্ব ও পশ্চিম পাশ, আগারগাঁও রোড, মণিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, আগারগাঁও, সেনপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত থেকে ভাষানটেক, উত্তর কাফরুল, তালতলা, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, আহমদনগর, পাইকপাড়া, শিয়ালবাড়ী, রূপনগর, আরামবাগ, ইস্টার্ন হাউজিং, মিরপুর ক্যান্টনমেন্ট ও আশপাশের এলাকা।