নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার সমিতির ভবনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে দুটি প্যানেলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীপন্থী প্যানেলে সভাপতি পদে আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম এবং জাতীয়তাবাদী প্যানেলে সভাপতি পদে রফিকউদ্দীন আহাম্মদ ও সাধারণ সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির ভোটারের সংখ্যা ১২৬। মো. মোজাম্মেল চৌধুরী তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।