নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মকবুল হোসেন জোয়ারদার ৬১ ভোট পেয়ে সভাপতি ও আলাউদ্দিন ৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গোপন ব্যালটের নির্বাচনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।