নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) শ্রমিক কর্মচারী সংসদ নির্বাচনে জয়ী হয়েছে ফরিদ-আসলাম পরিষদ। সংসদের ১২টি পদেই জয়লাভ করে এই পরিষদ। গতকাল বৃহস্পতিবার কেজিডিসিএলের কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ফরিদ আহমেদ ১৬৩ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সেলিম উদ্দিন পেয়েছেন ৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আসলাম জয়ী হয়েছেন ১৪৮ ভোট পেয়ে। তাঁর প্রতিদ্বন্দ্বী মাকসুদুর রহমান হাসনু পেয়েছেন ৫১ ভোট। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|