প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়বাজারের শহীদ আবুল কাশেম সড়কে সংগঠনের প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। সভাপতি ছাড়া অন্য ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। আলি রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি নির্বাচিত হলেও তাঁর প্যানেলের অন্য ১০ প্রার্থীর কেউ নির্বাচিত হননি। মজিবুল হক ও মুন্সী আলমগীর স্বপন সহসভাপতি এবং এ কে এম মঈনুদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।